হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের সকল উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রাজগঞ্জ বাজারের বঙ্গবন্ধু ম্যুরাল, হাইস্কুলের শিশুপার্ক, কাঁচা বাজারসহ সকল উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এরপর রাজগঞ্জ বাজারের জয় বাংলা চত্বরের সামনে রাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এসময় উপস্থিত ছিলেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম, রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সিনিয়র আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন, শরিফুল ইসলাম চাকলাদার, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনি, ইউপি সদস্য মশিউর রহমান, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাজু আহমেদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Home
যশোর স্পেশাল রাজগঞ্জের উন্নয়ন কাজ পরিদর্শন ও আ.লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন প্রতিমন্ত্রী স্বপন...
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














