এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় কীটনাশক পান করে এক কিশোরী আত্মহত্যা করেছে। আত্মহননকারী সোহানা খাতুন(১৬)। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, বাটরা গ্রামের কবিরুল সরদার ও চম্পা বেগমের মেয়ে সোহানা রবিবার(১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে সকলের অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করে। বিষয়টি জানতে পেরে সোমবার(১৮ সেপ্টেম্বর) রাত ১২ টার পর সোহানাকে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্ত্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। আত্মহননকারী সোহানা মাদারিপুরে নানুর( মামু) বাড়ির এক স্কুলের ১০ ম শ্রেণীর ছাত্রী ছিলেন বলে জানা যায়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














