কালীগঞ্জে  বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

0
265
স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বিপ্লব খাঁ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার বারবাজারের বাডেদিহি গ্রামের
টিপু সুলতানের ছেলে বলে জানিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল ৯ টার দিকে তার নিজ বাড়িতে মটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বিপ্লব।
বারোবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হায়াত মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এখন মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here