সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : বিএনপি জামায়াতের ডাকা টানা ৩দিনের অবরোধ কর্মসূচির নামে বিএনপি’র অপতপরতা রুখে দিতে মোঃ আরজ আলী বিশ্বাস এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল বিশ্বাস এর নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে উপজেলা সদর আড়পাড়ায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তমঞ্চ থেকে মিছিল শুরু হয়ে আড়পাড়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় । তালখড়ি ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন মন্ডল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, এ্যাড. রামমহন দে মন্ডল সভাপতি উপজেলা কৃষক লীগ, মোঃ আরজ আলী বিশ্বাস চেয়ারম্যান আড়পাড়া ইউনিয়ন পরিষদ ,সাব্বির হোসাইন বিপ্লব প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, মোঃ মুজিবুর রহমান আহবায়ক উপজেলা আওয়ামী যুবলীগ , মোঃ ইমদাদুল হক আহবায়ক উপজেলা মৎস্যজীবি লীগ, ছাত্রনেতা জামিরুল ইসলাম সাগর, জেলা ছাত্র লীগের সহ সম্পাদক মামুন রেজা, এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ আতিয়ার রহমান বিশ্বাস সাধারণ সম্পাদক উপজেলা কৃষক লীগসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অবরোধের নামে বিএনপি জামাতের দেশ বিরোধী সকল ষড়যন্ত্র ও জ্বালা পোড়াও করলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শালিখা উপজেলা আওয়ামী লীগ রাজপথে ছিল থাকবে।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














