কপিলমুনি প্রতিনিধিঃ কপিলমুনিতে জাগ্রত পীর জাফর আউলিয়া ( রহঃ) মাজার শরীফ এর শোভা বর্ধন কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কপিলমুনির আর্থ সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘ চলার সাথী’। গত ৯ নভেম্বর’২৩ সকাল সাড়ে ৭ টায় মাজার প্রাঙ্গনে কর্তৃপক্ষের নিকট ৫০০ ইট, ২ বস্তা সিমেন্ট ও নগদ ৫ হাজার টাকা প্রদান করেন চলার সাথী নের্তৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চলার সাথীর প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রহমান, যুগ্ন সম্পাদক জিএম হেদায়েত আলী টুকু, সদস্য যথাক্রমে অজয় সাধু, এইচ এম শফিউল ইসলাম, দেবাশীষ দে, এ্যাড. জয়ন্ত পাল, জগদীশ দে, হিমাদ্রী শেখর দে, বাবুলাল হালদার, শংকর বিশ্বাস, বাবুল সাধু, শংকর দে, দিলীপ হালদার, শ্যামল আঢ্য, মাজার কর্তৃপক্ষের মধ্যে শেখ আব্দুস সালাম, শেখ ইউনুছ আলী, শেখ আকবর আলী। দোয়া পরিচালনা করেন জাফর আউলিয়া ( রহঃ) জামে মসজিদের ইমাম হাফেজ শেখ মাছুম বিল্লাহ। উল্লেখ্য, চলার সাথী কপিলমুনি ও পার্শ্ববর্তী এলাকায় গৃহহীণ মানুষের আর্থিক সহায়তা, দরীদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বই ক্রয় ও আর্থিক সহায়তা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সংগঠনের সামনে বৃক্ষ রোপন, ছিন্নমূল মানুষের মাঝে কম্বল ও মশারী বিতরণ করে আসছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














