নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ শীতের আগমনী বার্তায় কুষ্টিয়ায় লেপ-তোষক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা।শীত নিবারণের আগাম প্রস্তুতি হিসেবে লেপ তোষক বানাতে ক্রেতারাও ভীড় করছে দোকানগুলোতে। অনেকেই আবার ব্যস্ত নিজের পুরোনো লেপ-তোষক মেরামতে।ভোরে ও সন্ধা-রাতে শীত অনুভূত হচ্ছে বেশি। ফলে যে যার সাধ্যমতো শীত নিবারণের প্রস্তুতি নিচ্ছেন।রাতের বিছানায় টেনে নিতে হচ্ছে কাথা বা কম্বল। জানা গেছে,বাজারে প্রতি কেজি শিমুল তুলা ৪০০থেকে ৫০০টাকা।এসব তুলায় বালিশ তৈরি করেন সমাজের ধনী লোকেরা। আর গার্মেন্টস তুলায় বালিশ, লেপ,তোষক বানিয়ে নেন মধ্যবিক্ত ও গ্রামের গরিব মানুষেরা। তবুও বর্তমান বাজারে পাচঁ হাত বাই ছয় হাত লেপ তৈরি করতে ১৭০০টাকার মতো খরচ হচ্ছে। যা গতবারের চেয়ে ২০০থেকে ৩০০টাকা বেশি। কুষ্টিয়া সদর উপজেলার ১৬নং ওয়ার্ড মঙ্গলবাড়িয়া এলাকার আফরোজা খাতুন বলেন,এবারে বেশি শীত হতে পারে।তাই আগে ভাগে লেপ তৈরির জন্য দোকানে এসে অর্ডার দিচ্ছি। শীতের শুরুতেই ক্রেতাদের ভীড় বাড়ছে।ক্রেতাদের এ আনাগোনা চলবে পুরো শীত জুড়ে। কুষ্টিয়া বড়বাজার সহ জেলার প্রতিটি উপজেলায় গিয়ে দেখা যায় লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততা। অন্যদিকে শহরের দোকানিরাও অর্ডার নিচ্ছে। ক্রেতাদের বিভিন্ন মানের কাপড় ও তুলা দেখাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কুষ্টিয়ার লেপ-তোষকের কারিগর নাসিরুল ইসলাম বলেন,আমি দীর্ঘ ১৫বছর যাবৎ এই পেশার সাথে জড়িত।প্রকারভেদে একটি লেপ তৈরি করে মজুরি পাই ১৮০ থেকে ২৫০টাকা।এছাড়া তোষক ১৪০থেকে ৩০০টাকা। বালিশ প্রতিটি ২৫টাকা এবং জাজিম তৈরিতে ৪০০টাকা হারে মজুরি নেওয়া হচ্ছে। এই মজুরির হার অন্য সময়ের চাইতে কিছুটা বেশি। একজন কারিগর জানান, শীত পড়তে থাকায় এখন কাজ বেড়েছে,তবে বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় জিমিসের যে দাম,তাতে এ মজুরি তাদের পোষায় না।মজুরি বাড়ালে তাদের জন্য ভালো হতো।শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কাজের চাপ আরো বাড়বে বলে জানান তারা।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














