ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা মাছবাজার ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পূণরায় ভোট গননার দাবি জানিয়ে জয়েন্ট রেজিষ্টার, বিভাগীয় সমবায় কার্যালয় খুলনা বরাবর লিখিত আবেদন করেছেন সামছুর রহমান-নুরন্নবী পরিষদের ৬সদস্য। যার অনুলিপি কপি দেয়া হয়েছে মাননীয় সমবায় প্রতিমন্ত্রী, যশোর জেলা সমবায় অফিসার ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর। অভিযোগ সুত্রে জানাগেছে, গত ১১ নভেম্বর-২০২৩ ইং ঝিকরগাছা মাছবাজার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল সামছুর-নুরন্নবী পরিষদ ও নাজিম সরদার-সিরাজুল পরিষদের ৬ জন করে প্রার্থী (সভাপতি একজন, সহ-সভাপতি একজন, সাধারন সম্পাদক একজনসহ ৩জন করে সদস্য প্রতিদ্ব›দ্বীতা করে। নির্বাচনে ১৯৪ জন ভোটের মধ্যে ১৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের ফলাফলে নাজিম সরদার-সিরাজুল পরিষদকে ৮৬ ভোট ও সামছুর রহমান-নুরন্নবী পরিষদকে ৮৩ ভোট দেখানো হয়েছে। বাকি ১৩ ভোটের কোন হিসাব দেয়া হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। সামছুর-নুরন্নবী পরিষদের সভাপতি প্রার্থী সামছুর রহমান, সাধারন সম্পাদক প্রার্থী নুরুন্নবী গাজী, সহ-সভাপতি প্রার্থী শাহাজাহান আলী, সদস্য প্রার্থী শামিম হোসেন, সাদ্দাম হোসেন ও আমিনুর রহমান জানিয়েছেন, নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় অফিসার সালাউদ্দিন আহম্মেদের সাথে েেগাপন যোগসাজসে নাজিম সরদার-সিরাজুল পরিষদ নির্বাচিত হয়েছে। এছাড়া সংগঠনটি মৎস্য বিভাগের হলেও প্রিজাইডিং অফিসার কর্তৃক উক্ত নির্বাচন সংক্রান্ত কোন পত্র উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে দেয়া হয়নি বলেও শামছুর-নুরান্নবী পরিষদ জানান। ফলে উক্ত নির্বাচনের ফলাফল বাতিলসহ পূণরায় ভোট গননাসহ সমবায় আইন ও বিধি মোতাবেক সুষ্ট তদন্তের মাধ্যমে বিষয়টি আইনগত ভাবে সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন সামছুর-নুরুন্নবী পরিষদের সভাপতি প্রার্থী সামছুর রহমান। এ ব্যাপারে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় অফিসার সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনে ১৮২ ভোট পড়লেও সামছুর রহমান-নুরন্নবী পরিষদকে ৮৩-৮৬ ভোটের ব্যাবধানে নাজিম সরদার-সিরাজুল পরিষদ নির্বাচিত হয়। এছাড়া ১১টি ভোট নষ্ট ও ২টি ভোট হারিয়ে গেছে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














