মনিরামপুর বিএনপির ডাকা অবরোধের কোন কর্মকান্ড দেখা যায় নি, জীবনযাত্রা স্বাভাবিক

0
225

মনিরামপুর(পৌর)প্রতিনিধি :-  বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা মঙ্গলবার দুই দিনের এগারোতম অবরোধের কোন প্রভাব ছিল না যশোর মনিরামপুর উপজেলাতে। মানুষের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। সকাল থেকেই বিভিন্ন রুটের বাস যাত্রী নিয়ে চলাচল করেছে। ট্রাকসহ অন্যান্য যানবাহনের চলাচলও ছিল স্বাভাবিক।মঙ্গলবার সকাল ১০টায় মনিরামপুর পৌর শহরের দক্ষিন মাথা বাসস্ট্যান্ড, রাজগন্জ মোড় ও উত্তর মাথা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বিএনপির ডাকা অবরোধের কোন প্রভাব এ অঞ্চলে ছিল না। সড়কগুলোতে ভ্যানসহ বাস, ট্রাক ও ছোট যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে। তবে সকালে যানবাহনে মানুষের উপস্থিতি ছিল কম। মনিরামপুর থেকে যশোর শহরে যাত্রী বহনকারী সি এন জি চালক কামরুল বলেন যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ড ও শংকরপুর বাস টার্মিনালসহ বিভিন্ন স্টপেজে গিয়ে বাসে উঠে নির্ধারিত গন্তব্যে লোকজন যাওয়া আসা করছেন অবরোধের কোন মিছিল কিংবা  বাধা বিপত্তি ছিলো না। ওইসব স্থান থেকে স্বাভাবিক নিয়মে যাত্রীবাহী বাস যশোরের বিভিন্ন আঞ্চলিক সড়কসহ দূরপাল্লার রুটে ছেড়ে যাচ্ছে। এছাড়া সড়কগুলোতে মালামাল বোঝাই ট্রাকসহ অন্যান্য যানবাহনের চলাচলও ছিল স্বাভাবিক। কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি।মনিরামপুর বাসস্ট্যান্ডের পরিবহণ শ্রমিকরা জানিয়েছে, বিভিন্ন আঞ্চলিক সড়কসহ দূরপাল্লার রুটে সকাল থেকেই বাস ছেড়ে গেছে। তবে সকালে যাত্রী কিছুটা কম ছিল। এছাড়া, আঞ্চলিক বিভিন্ন সড়কে সিএনজি ও লেগুনাসহ অন্যান্য যানবাহন যাত্রী বোঝাই করে চলাচল করেছে।এদিন, অবরোধের পক্ষে পিকেটিং বা বিএনপি নেতাকর্মীদের কোন কর্মকান্ড দেখা যায়নি।মনিরামপুরের বাসস্ট্যান্ডসহ মোহনপুর বটতলা, বেগারিতলা,চালকিডাংগা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকেই পুলিশের উপস্থিতি ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।বুধবার এ দফার অবরোধের সমাপ্তি ঘটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here