নিজস্ব প্রতিবেদক: যশোরে ৫১ বোতল ফেনসিডিলে ও ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চৌগাছার স্বরুপদাহ ইউনিয়নের হিজলী গ্রামে ৫১ বোতল ফেনসিডিলসহ হানিফকে আটক করা হয়। একই দিন রাতে শহরের রায়পাড়ায় অভিযান চালিয়ে বৃষ্টি বেগম ছন্দা ওরফে ফরিদাকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।এছাড়াও, একই দিন রাতে বাঘারপাড়ায় তেলিধান্যপুরা গ্রামে অভিযান চালিয়ে তাজিম উদ্দিন (৩৬) ও আশিকুল ইসলাম সোহাগকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এসব ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














