যশোর প্রতিনিধি : বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে যশোর শহরের মনিহার সরকারি সিটি কলেজের গেটের সামনে যশোর-নড়াইল মহাসড়কে শাবানা খাতুন (৪০)নামে এক নারী মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্টি হয়ে নিহত হয়েছেন। নিহত শাবানা শহরের পূর্ব বারান্দি পাড়া বউবাজার এলাকার হাসমত আলীর স্ত্রী। স্থানীয় জনতার সহধায় পুলিশ জ্বালানি কাঠ বোঝাই ট্র্যাকটিকে আটক করেছে ।পুলিশ জানায় , গৃহবধ শাবানা খাতুন তার দেবর মাহফুজুর রহমান এর মোটরসাইকেল (যশোর- হ ১৭-১৭০৫) যোগে যশোর শহরস্থ সিটি কলেজ বউবাজার থেকে সিটি কলেজের গেটের সামনে দিয়ে যশোর-নড়াইল মহাসড়কের ওপরে উঠে মনিহার মোড়ের দিকে রওনা হলে নড়াইল থেকে যশোর গামী জ্বালানি কাঠ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট১১-৮৬২৯) পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে থাকা শাবানা খাতুন সড়কে ছিঁটকে পড়ে যায়। এসময় ঘাতক ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় উপস্থিত লোকজন ট্রাকটি আটক করে। তবে ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে যশোর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক এ হেফাজতে নেয় ও নিহতের মরাদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














