মণিরামপুর প্রতিনিধিঃ যশোর-০৫ (মণিরামপুর) আসনে ঈগল প্রতীকে গণসংযোগ করছেন স্বতন্ত্র এমপি প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী।শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুর, মশ্বিমনগর ইউনিয়নের চাকলা, পারখাজুরা ও হাজরাকাটি এলাকায় ব্যবসায়ী এবং পথচারীদের মাঝে তিনি ঈগল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় এক পথসভায় এস এম ইয়াকুব আলী বলেন, মণিরামপুর উপজেলায় সর্বশ্রেণীর মানুষ আমার ঈগল প্রতীকের পক্ষে মাঠে নেমেছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের সমর্থকরা বিভিন্নস্থানে আমার সমর্থকদের হুমকি-ধামকি দিচ্ছে। বিষয়টি নির্বাচন কমিশন ও প্রশাসনকে জানানো হয়েছে। মণিরামপুরের মানুষ অতিতের জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ৭ জানুয়ারি সুষ্ঠু ভোটের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী হবো, ইনশাআল্লাহ।গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষ, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এরশাদ আলী, ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোড়লসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














