যশোর প্রতিনিধি : সমাবেশের উপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট যশোর শহরে কালো পতাকা প্রদর্শন ও মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেছে।শুক্রবার বেলা ১১টার দিকে যশোর শহরের মুজিব সড়কে (প্রেসক্লাব যশোরের সামনে) বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে তারা।বিক্ষোভ চলাকালে নেতৃবৃন্দ বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে একটি তামাশার নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপক্ষে লড়ছে তাদেরই হেভিওয়েট নেতারা স্বতন্ত্রের মোড়কে। আর এদের সাথে সঙ্গত দিচ্ছে বিশ্ববেহায়াখ্যাত এরশাদের দল জাতীয় পার্টি।নেতৃবৃন্দ বলেন, ৯০ এর স্বৈরাচার এরশাদের দল জাতীয় পার্টি আর নব্য স্বৈরাচার একসাথে নির্বাচন করে গত ১৫ বছর ধরে জগদ্দল পাথরের মত চেপে আছে জাতির ঘাড়ে। একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, অপরদিকে দেশের খেটে খাওয়া মানুষের আয় রোজগার কমছে। এইরকম একটা অসহনীয় পরিবেশে আমরা বসবাস করছি।নির্বাচন কমিশনের সংবিধানবিরোধী আচরণের কারণে আজ দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোট কালোপতাকা আর মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করছেন দাবি করে নেতৃবৃন্দ বলেন, এরা ভাত দেবার কেউ না হলেও কিল মারার গোঁসাই হয়েছে। সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই।৭ জানুয়ারির নির্বাচনে দেশের অধিকাংশ দলই অংশগ্রহণ করছে না দাবি করে নেতৃবৃন্দ বলেন, ওইদিন দেশের সাধারণ মানুষ কেউই ভোট কেন্দ্রে যাবেন না, ভোটদান থেকে বিরত থাকুন।নেতৃবৃন্দ প্রহসনের নির্বাচন বাতিল, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, সভা-সমাবেশের অধিকার ফিরিয়ে দেয়া এবং জনঅংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটুর সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের -বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক হাচিনুর রহমান, আলাউদ্দিন প্রমুখ।
Home
যশোর স্পেশাল যশোরে বাম জোটের মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার...
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














