(মণিরামপুর) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী বলেছেন, কোনো শক্তিই আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমি সবসময় জনগণের উন্নয়নের জন্য কাজ করেছি। জনগণই আমার মূল শক্তি। একটি কুচক্রী মহল গুজব ছড়িয়ে আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি জনগণের পাশে ছিলাম আছি এবং থাকবো। নির্বাচনে আমার প্রতীক ঈগলে আপনারা ভোট দিবেন। বুধবার বিকেলে নির্বাচনী এলাকার দূর্বাডাঙ্গা ও খানপুর ইউনিয়নে পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, ইউপি সদস্য নরিম মালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, যুবলীগ নেতা আশিকুর রহমান আশিক, মনির হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














