মণিরামপুর : যশোর-০৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী ঈগল প্রতীকে ভোট চেয়ে দিনব্যাপী গণসংযোগ ও পথ সভা করেছেন। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মণিরামপুর উপজেলার নেহালপুর, রজিপুর, কাচারীবাড়ি, কুমরঘাটা, কপালিয়া, কোনাখোলা, কুশখালী, দত্তকোনা, পাড়ালা এলাকায় এস এম ইয়াকুব আলী ও তার কর্মী সমর্থকরা গণসংযোগ করেন। গণসংযোগ করার সময় কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভায় রূপ নেয়। গণসংযোগ ও পথসভায় এস এম ইয়াকুব আলী বলেন, নির্ভয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ঈগল প্রতীকে ভোট দিন। ভোটারদের নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার নিয়োজিত থাকবে। ভোট দেবেন একদিন, সেবা বুঝে নেবেন বছরের ৩৬৫ দিন। আমার দরজা সবার জন্য খোলা। কোন সেবা জনগণ আমার নিকট থেকে বঞ্চিত হবেন না। আমি দীর্ঘদিন মণিরামপুরবাসীর সেবা করে যাচ্ছি, সেবাই আমার ব্রত। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মোড়ল, আওয়ামী লীগ নেতা মহিতুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভিসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














