উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত। শনিবার (৩০ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম নড়াইলে মহান বিজয় দিবস কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়। খেলাটি জেলা পুলিশ নড়াইলের ব্যবস্থাপনায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়।এই কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাঃ মেহেদী হাসান। জেলা পর্যায়ের আজকের ফাইনাল খেলার শুরুতে পুলিশ সুপার খেলোয়ারদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ও খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন “বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এর প্রধান পৃষ্ঠপোষক হলো বাংলাদেশ পুলিশ।” কাবাডিকে তৃণমূল পর্যায়ে আরো ছড়িয়ে দিতে এবং ভালো মানের খেলোয়াড় তৈরি করতে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। জাতীয় পর্যায়ের খেলায় নড়াইল জেলা কাবাডি টিম বিজয় বয়ে আনবে। এক্ষেত্রে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সবধরনের সহযোগিতা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি অংশগ্রহণকারী দুই দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন। খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন। এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); বিশেষ অতিথি ইউসুফ আলী, সহ-সভাপতি, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা; বিশেষ অতিথি আয়ুব খান বুলু, সহ-সভাপতি নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, নড়াইল উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














