যশোর অফিস : দেশের অন্য স্থানের ন্যায় যশোরে উৎসব মুখোর পরিবেশে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ৯ টায় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ বই উৎসবের উদ্বোধন করেন। এর আগে তিনি নতুন বই হাতে শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে বেলুন উড়ান। বই বিতরণ কালে জেলা প্রশাসক মোহাম্মদ আজরাউল হাসান মজুমদার বলেন, সারাদেশে সরকার শিক্ষার্থীদের মাঝে ৩০ কোটি নতুন বই বিতরণ করছে। এর অংশ হিসেবে যশোরে শিক্ষার্থীদের নতুন বছরের প্রথম দিনে মাঝে লাখের অধিক ৫০ লাখের অধিক নতুন বই বিতরণ করা হচ্ছে। তাই শিক্ষার্থীদের মানুষের মত মানুষ হওয়ার জন্য আমাদের নতুন দিনের নতুন স্বপ্ন নিয়ে এগোতে হবে। প্রধান অতিথি বই পড়া এবং নিজের জীবনকে গড়ে নেয়ার জন্য শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার পরামর্শ দেন। যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসব অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আহসান হাবীব পারভেজের সঞ্চালনায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এ সময় উপস্থিত ছিলেন। যশোর জিলা স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে বলে শিক্ষা অফিসার মাহফুজুল হক জানিয়েছেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














