যশোর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় জনগন কে ধন্যবাদপত্র জানিয়ে লিফলেট বিতরণ কালে যশোরে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশী হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় জেলা বিএনপির আহবায়ক প্রবীন রাজনীতিক অধ্যাপিকা নার্গিস বেগম শারিরিক ভাবে লাঞ্চিত হয়েছে। এছাড়া দলের বিভিন্ন স্তরের ১০জন নেতাকর্মী আহত হয়েছেন বলে বিএনপি দাবি করেছে বিএনপি। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত ডামি নির্বাচন বর্জন করায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বেলা ১২ টায় শহরের দড়াটানা থেকে এইচ এম এম রোডে সর্বসাধারনের মাঝে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদপত্র বিতরণ করেন যশোর জেলা বিএনপি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীএই কর্মসূচীতে অংশ নেয়। কর্মসূচীর শেষের দিকে বড়বাজারে পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে। এসময় জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ বেশ নেতাকর্মী আহত হন। পরে পুলিশী বাঁধা ও হামলার কারনে মাঝপথে কর্মসূচী পন্ড হয়ে যায়। আহত নেতাকর্মীদের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা জানিয়েছেন। এদিকে এই রকম একটি শান্তিপূর্ণ কর্মসূচীতে বাঁধা দান ও পুলিশী লাঠিচার্জের ঘটনায় জেলা বিএনপির আহবায়কসহ নেতৃবৃন্দ চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














