নিজস্ব প্রতিবেদক: যশোরে লিমা খাতুন (২৪) নামের এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১০ জানুয়ারি) শহরের ঘোপ নওয়াপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।লিমা খাতুন রাজশাহীর তানোর উপজেলার কলমা গ্রামের সাদিকুর রহমানের মেয়ে।তিনি শহরের ল্যাবজোন হাসপাতালে কর্মরত ছিলেন।লিমার রুমমেট ও সহকর্মী মৌসুমি খাতুন জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে আমি কর্মস্থলে যাই। দুপুর আড়াইটার দিকে শুনি পুলিশ ওর রাশ উদ্ধার করেছে।মৌসুমি খাতুন আরো জানান, গত একমাস ধরে সে কাজে যোগ দিচ্ছিলো না। এসময় সে ঘরেই থাকতো বেশি। শুনেছি তার বিয়ে হয়েছে কিন্তু বনিবনা হচ্ছিল না। এ নিয়ে সে মানসিক আবসাদে ভুগছিলো।লিমার পিতা সাদিকুর রহমান জানান, গত দুইদিন ধরে লিমা ফোন ধরছিলো না। এতে আমাদের সন্দেহ হয়। তাই খোঁজ নিতে আজ যশোরে এসেছি। দরজা বন্ধ দেখে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেই। তারা এসে লাশ উদ্ধার করে। মেয়ের বিয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন। যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশটি পাওয়া গেছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














