ভ্রাম্যমাণ প্রতিনিধি সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।যথাযথ তদারকি না হওয়ায় দূর্ণীতির মহোৎসব চলছে।ফলে উৎপাদন ও কৃষি বান্ধব বর্তমান সরকারের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য দেওয়া ভূর্তকীর কোটি কোটি টাকা কোন কাজে আসছে না। সরকার সম্পূর্ণ ফ্রি বীজ, সার এবং উৎপাদনের জন্য ব্যবহার্য বিভিন্ন যন্ত্রাংশসহ কৃষি উপকরণ বিতরণ করলেও তা প্রকৃত কৃষকরা পাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগী সুবিধা বঞ্চিত কৃষকরা । সরকার চোখ বন্ধ করে অনুমোদন দিচ্ছে কৃষি ভিত্তিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প। অথচ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তার কব্জাবন্দি সরকারের সেই কাংখিত উন্নয়ন। সাতক্ষীরা সদর উপজেলা বল্লী ইউনিয়নের আমতলা ব্লকে গিয়ে মিললো তারই প্রমাণ। সরিষা ক্ষেতে গমের সাইনবোর্ড। তাহলে সরকারের দেওয়া ভর্তুকির সার ও বীজ গেল কোথায়? এমন প্রশ্নের উত্তর মিলাতে পারছে না স্থানীয় কৃষকরা। সাইনবোর্ডে কৃষকের তথ্যে দেওয়া মোবাইল নাম্বারটা ভূয়া। একারণে নামীয় কৃষক মো. জাহাঙ্গীর হোসেনের সাথে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। আমতলা ব্লকে সরকার নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরুফা সুলতানা ব্যবহৃত মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান -আমাদের একজন কর্মীর জন্য এসব হচ্ছে, আজ আমাদের অফিস থেকে সরেজমিনে গিয়েছিল,এটা নিয়ে অফিসে আজ খুব হট্টগোল হয়েছে। এটা তেমন কোন সমস্যা না বিশ্বাস না হলে আপনি মোটরসাইকেল নিয়ে আসেন দুজনে গিয়ে দেখে আসি। সদর উপজেলার বিভিন্ন ব্লকে খোঁজখবর নিলে অহরহ মিলবে এই ধরনের স্মার্ট স্টাইলে দুর্নীতির স্থীরচিত্র। অবলীলায় চলমান এসমস্ত দুর্নীতি বন্ধ না হলে জনবহুল এই দেশের মানুষের ভয়াবহ খাদ্যাভাব দেখা দিতে পারে। অবিলম্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুর্ণীতির বিষয়ে সরেজমিনে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সরকারের সুবিধা বঞ্চিত এলাকার সাধারণ কৃষকরা।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














