শহিদ জয়,যশোর প্রতিনিধি : যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি বেসরকারি ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার পরে যশোর শহরের পালবাড়ি মোড়, ঘোপ সেন্ট্রাল রোড ও দড়াটানা এলাকায় এ অভিযান চালানো হয়।যশোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর আবু মাউদ জানান, স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ যশোর শহরের বেসরকারি ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। আদালত অভিযানকালে পালবাড়ী এলাকার হাসিনা ক্লিনিকের লাইসেন্স না পাওয়ায় এবং অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৫ হাজার টাকা জরিমানা এবং অপারেশন থিয়েটার সিলগালা করে দেয়। এছাড়া একই অভিযোগে ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আধুনিক হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ রূপে সিলগালা, দড়াটানা এলাকার ল্যাবজোন ক্লিনিকে ৫ হাজার টাকা জরিমানা ও অপারেশন থিয়েটার সিলগালা এবং পপুলার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালত এর পাশাপাশি কাজীপাড়া এলাকায় জেনেসিস হাসপাতালকে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সতর্ক করেছেন। যশোর সিভিল সার্জন অফিসের উদ্যোগে অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন, র্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি তানভির ফয়সাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদসহ র্যাব এবং পুলিশ সদস্যরা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।#
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...














