ভ্রাম্যমাণ প্রতিনিধি,সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজ পুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাসান রহমান ও এএসআই শিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ২০ জানুয়ারি শনিবার ফাঁড়ীর আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ৫চোরকে আটক করে সদর থানায় সোপর্দ করেছে। জানা গেছে, সম্প্রতি এলাকায় চোর চক্রের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং যত্রতত্র অহরহ চুরি হওয়ায় ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাসান রহমানের নেতৃত্বে এএসআই শিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধুলিহর সানাপাড়া গ্রামের মৃত ইমান আলীর পুত্র রহমত আলী (৩৫),বাগানবাড়ি চালতে তলার আনোয়ার হোসেনের পুত্র সাহেব আলী(৩২),বড়খামার গ্রামের সবুর সানার পুত্র সেলিম (৪০), মুন্তাজ আলীর এবাদুল(৩৬) ও সাহেব আলীর পুত্র শাহালম(৩৪)।এরা সবাই আন্ত:জেলা চোর চক্রের চিহ্নিত পেশাদার সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














