কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন তাসলিমা খাতুন, সেলিম মিয়া, আকিদুল ইসলাম, কালু ও অজ্ঞাত এক বৃদ্ধ। মঙ্গলবার সকালে মহেশপুর খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনন মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে আবুল কাশেম মিয়া (৬০) ও ঘুগড়ী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫)। মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজবল্লভ সাধু জানান, সিএনজি যোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর হোসেন মারা যান। আহত হন আরও ৪ সিএনপি জন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে একজনকে যশোর রেফার্ড করা হয়। তিনি আরও জানান, নিহতদের মধ্যে আবুল কাশেম ঝিনাইদহ আদালতে মামলার হাজিরা দিতে ও আলমগীর হোসেন পাসপোর্ট করার জন্য ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দেয়া হয়। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রাজিবুল হাসান জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত তাসলিমা, সেলিম, আকিদুল, কালু ও এক বৃদ্ধসহ পাঁচজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সকলের মাথা, মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। মহেশপু থানার ওসি মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














