শহিদ জয় যশোর প্রতিনিধি : যশোর বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে যশোর ৪৯ বিজিবির সিপাহী রইস উদ্দীন নিহত হয়েছে। গত সোমবার (২২ জানুয়ারি) ভোরে বেনাপোল সীমান্তের ধান্যখোলা এলাকায় এই ঘটনা ঘটে। ৪৯ যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল মঙ্গলবার রাত ১২টা ৩৩ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসএফের হাতে ৪৯ বিজিবি সদস্য সিপাহী রইস উদ্দীনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। তবে সীমান্তের স্থানীয় সূত্র গুলো জানিয়েছে, ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে ভোরে চোরাকারবারিরা গরু আনছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ চোরকারবারিদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্য সিপাহী রইস উদ্দীন বিএসএফ সদস্যদের দেখে সামনে এগিয়ে যান। ঘটনার সময় রইস উদ্দীন সাদা পোশাকে ছিলেন। রইস উদ্দীন বিএসএসফ সদস্যদের কাছে নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন এবং ঘটনার ব্যাপারে জানতে চান। পরিচয় পাওয়ার পরও বিএসএফ সদস্যরা রইস উদ্দীনকে গুলি করে আহত করে। এরপর বিজিবির আহত ওই সদস্যকে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়।ভারতের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ২টার দিকে রইস উদ্দীনের মৃত্যু হয় বলে সূত্রটি জানিয়েছে।স্থানীয়রা আরো জানান, তারা ভোর বেলায় অন্তত ৮/৯ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। বিজিবি ক্যাম্পে পাচার হওয়া দুটো গরুকেও আটক রাখা হয়েছে।সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয়দের দাবি।ইতি মধ্যে ঘটনাস্থল জোলিপাড়া ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওয়ন কমান্ডার ও যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জামিল।রইস উদ্দীনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।ঘটনার বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জামিল বলেন, ‘আপাতত কোনো তথ্য জানাতে পারছি না। বিস্তারিত পরে জানানো হবে তিনি জানান।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














