যশোর প্রতিনিধি : মনিরামপুর পাঁচ আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব এস এম ইয়াকুব আলী বলেছেন সকলের চেষ্টায় মনিরামপুর সহ প্রত্যন্ত অঞ্চলে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করে তুলবো। তিনি আজ দুপুরে যশোর শহরের হোটেল সিটি প্লাজা কনফারেন্স রুমে যশোরের কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় অংশ নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাংবাদিকরা তাদের লেখনি চালায়ে যাবেন। ভুল ভ্রান্তি যায় কিছু লেখেন না কেন, আত্মপক্ষ সমর্থন করার সুযোগ আপনাদের কাছে চাই। আমার সংসদীয় এলাকায় দুর্নীতি স্বজন প্রীতি নিয়োগ বাণিজ্য হতে দেব না ইনশাল্লাহ। মনিরামপুরকে স্তরে স্তরে উন্নয়ন করে নিয়ে যাব।মতবিনিময় সভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক কল্যাণের সম্পাদক একরাম উদ -দ্দৌলা, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক মমিনুল ইসলাম মবিন ,লোক সমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোরুল কবীর নান্টু,প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, ইত্তেফাকের যশোরের সিনিয়র স্টাফ রিপোর্টার ফারাজি আহমেদ সাঈদ বুলবুল,গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, লোকসমাজ এর বার্তা সম্পাদক সিকদার খালিদ, দৈনিক জনতার জেলা প্রতিনিধি শেখ দিনু আহমেদ, চ্যানেল আই এর প্রতিনিধি আকরামুজ্জামান ,৭১ টিভির প্রতিনিধি এস এম ফরহাদ প্রমুখ।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














