শাহীন আলম,বারবাজার প্রতিনিধি: দিন ব্যাপি নানা আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও তিনবারের নির্বাচিত এমপি আনারকে সংবর্ধনা দিলো হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়। শনিবার বেলা ১১টার সময় ভবনটির নাম ফলক উন্মোচন করে উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এর আগে প্রধান অতিথি বিদ্যালয়ে বঙ্গবন্ধুর রাসেল সোনা থিমসং ও দেশের মানচিত্র বঙ্গবন্ধুর ৭ই মার্চ ছবি সম্বলিত পতাকা ম ও সীমানা প্রচীরের উদ্বধোন করেন। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহনাজ পারভিন, বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বারবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহাবুবুর রহমান রঞ্জু সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, সভাপতি মোচিক সমবায় সমিতি ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল, সাবেক ভাইচ চেয়ারম্যান ডাঃ রাশেদ শমশের, সাবেক ব্যাংকার ও সমাজ সেবক বাবু রথিন্দ্রনাথ প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তিনবারের নির্বাচিত প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হাতে মানপত্র তুলেদেন। প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়। মসজিদ মাদ্রসা, রাস্তা ও ব্রীজসহ সামাজিক অবকাঠামোর উন্নয়ন হয়। কিন্তু দেশ বিরোধী কয়েকটি দল তারা দেশের উন্নয়ন চায় না। তারা চায় ধ্বংস। তিনি আরও বলেন আমি গত পাঁচ বছরে আমার নির্বাচনি এলাকায় যে উন্নয়ন করেছি আগামি পাঁচ বছরে আরও বেশি উন্নয়ন করবো। হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয় করনের জন্য চেষ্টা করবো।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














