যশোর অফিস : মাত্র দুই হাত রাস্তার জন্য যশোরের সিটি কলেজ পাড়ার প্রায় ১০হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি প্রশস্ত করার দাবি জানিয়ে আসলেও তা আমলে নিচ্ছে না সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে রোববার তারা মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।সকাল সাড়ে ১১টায় এলাকাবাসীর উদ্যোগে শেখ রাসেল স্মৃতি সড়কে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে এলাকাবাসী বলেন, নীলগঞ্জ সিটি কলেজপাড়ায় তারা প্রায় ১০হাজার লোক বসবাস করছে। তার মধ্যে ৫ শতাধিক ছেলে-মেয়ে এই পথ দিয়ে স্কুল কলেজে যাওয়া আসা করে। সকলের চলাচলের এই রাস্তাটি একমাত্র মাধ্যম। রাস্তাটির দক্ষিন অংশ সরু হওয়ায় পৌর সভার কোন পরিছন্ন গাড়ি প্রবেশ করতে পারে না, ফলে এলাকা ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। তাছাড়া কেউ অসুস্থ্য হলে অ্যাম্বুলেন্স কিংবা অগ্নি কান্ড ঘটলে ফায়ার সার্ভিস বা অন্যান্য গাড়ি এই রাস্তায় আসতে পারে না।মানব বন্ধনে অংশ গ্রহণকারী ওই এলাকার বাসিন্ধা ভুপল দাস গুপ্ত জানান, সার্ভিয়ার দিয়ে সীমানা নির্ধারণ না করে সিটি কলেজ কর্তৃপক্ষ প্রাচীর নির্মাণ করায় রাস্তাটি সরু হয়ে গিয়েছে। রাস্তার মূল প্রবেশ মুখে দক্ষিনাংশে মাত্র দুই হাত জায়গা সরিয়ে প্রাচীর করলে এলাকার মানুষের চলাচলে কোন অসুবিধা হবে না। বিষয়টি তারা স্থানীয় সংসদ সদস্য জেলা প্রশাসক এবং সিটি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি করেছেন। মানববন্ধনে দীপিকা রায়, সুফল কুন্ডু, বাবু রায় ও নিরঞ্জন লস্কর জনস্বার্থে শেখ রাসেল স্মৃতি সড়ক দ্রুত প্রশস্ত করনের দাবি জানান।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














