যশোর অফিস : যশোর শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের মালিকানাধীন একটি মুদি দোকানে চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে ওই দোকানের হ্যাজবোল্ট ভেঙ্গে দোকানের ঢুকে এক যুবক নগদ ২১ হাজার ৮শ টাকা, বিভিন্ন ধরনের সিগারেট এবং দোকানের রাখা কম্পিউটারের ৮টি র্যাম এবং একটি মোবাইল চার্জার চুরি করে নিয়ে গেছে। প্রেসক্লাবের সিসি ক্যামেরায় ধারনা করা সিসি ফুটেজের দৃশ্য দেখা হয়েছে।সদর উপজেলার গোপালপুর আদর্শ গ্রামের মুছাক আলী গাজীর ছেলে জাহিদুল ইসলাম দোকানটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তিনি দোকানটি বন্ধ করেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে দোকান খুলতে গিয়ে দেখেন দরজার হ্যাজবোল্ট ভাঙ্গা। দোকানে রাখা ওই সব মালামাল নেই। সাংবাদিক এইচএম আহসান বিপ্লব (৪০) শনিবার রাতে একটি ব্যাগের করে কম্পিউটারের ৮টি র্যাম রেখে ছিলেন। সেটিও চুরি হয়ে যায়। সব মিলিয়ে ৪৬ হাজার ৩৩৫ টাকার মালামাল চুরি হয়। সংবাদ পেয়ে কোতয়াল থানা পুলিশের একটি টিম প্রেসক্লাবে আসেন এবং চুরির ঘটনার দেখে যান। পরে জাহিদুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














