যশোর প্রতিনিধি : মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের ¯্রষ্টা। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। প্রহসন নাটকের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। যশোরে গর্ব মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আরো বেশি গবেষণার প্রয়োজন। তাহলে বাংলা সাহিত্য সমৃদ্ধি হবে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত কবিতা পাঠ ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরে সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে অনুষ্ঠিত এ কবিতা পাঠ ও আলোচনা সভায় ভাচুর্য়ালে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট কবি ও গবেষক, বাংলা একাডেমির পরিচালক ড. তপন কুমার বাগচী। বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ, বিশিষ্ট বাচিকশিল্পী শ্রাবনী সুর, বিশিষ্ট কবি ও বাচিকশিল্পী ড. সবুজ শামীম আহসান, বিশিষ্ট কবি ও গবেষক বিভূতিভূষণ মন্ডল, বিশিষ্ট কবি ও গবেষক নাঈম নাজমুল, কবি মনিরুজ্জামান। বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন। অনুষ্ঠানে শুরুতে পিয়ানোর মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করেন ব্রতী বর্মণ। এছাড়া কবিতা পাঠ করেন, আমিরুল ইসলাম রন্টু, দিনেশ মন্ডল, এডিএম রতন, ডা. মোকাররম হোসেন, আমির হোসেন মিলন, অধ্যাপক সুরাইয়া শরীফ, রাশিদা আখতার লিলি, ভদ্রবতী বিশ^াস, নূরজাহান আরা নীতি, কাজী নূর, আহমেদ মাহাবুব ফারুক, সঞ্জয় নন্দী, হাজারী লাল সরকার, অরুণ বর্মন, শংকর নিভানন, ডা. অমল কান্তি সরকার, কুতুব উদ্দিন, অ্যাড. মাহমুদা খানম, এম এ কাসেম অমিয়, তৃষা চামেলী, মুস্তাক মহম্মদ, লিখন আলম. আতিয়ার রহমান, শেখ হামিদুল হক, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান, এম এম মনিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম, আমিনুর রহমান প্রমুখ।
Home
যশোর স্পেশাল মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত...
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














