যশোর প্রতিনিধি : আসন্ন মাহে রমজানকে কেন্দ্র করে যশোরে অবৈধ মজুদদার, কালোবাজারি,অসাধূও লোভী ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় মালামাল কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার মূল্য অবৈধভাবে বৃদ্ধি ও বিক্রি করতে না পারে, এ কারণে আজ সোমবার যশোর শহরের গুরুত্বপূর্ণ বড় বাজার এলাকায় সতর্ক করনে নেমেছে যশোরের পুলিশ। জেলার প্রতিটি এলাকায় সকল বাজারে নিয়মিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মূল্য মনিটরিং শুরু পুলিশ প্রশাসন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন, এর নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাজার পরিদর্শন করেন।এ সময় তারা কাঁচাবাজার, মাংসের বাজার, মাছ বাজার, চাউলসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন।তারা ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিকট বাজার মূল্য যাচাই করেন, এসময় খুচরা ও পাইকারি বিক্রেতাদের অবৈধ ভাবে মজুদ করে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল না করতে নির্দেশনা দেন এবং একই সাথে এধরনের কার্যকলাপের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্ৰহণ করা হবে বলে সতর্ক করেন। বাজার মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন যশোর পুলিশের” খ সার্কেলের “অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক থানার ইন্সপেক্টর তদন্ত শফিকুল ইসলাম চৌধুরী, ইন্সপেক্টর অপারেশন পলাশ বিশ্বাস, যশোর সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রোকিবুজ্জামানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














