যশোর প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারের দাবিতে যশোরে মহিলা দলের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পুলিশি বাধায় পণ্ড হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে যশোর আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে। প্রত্যদর্শী ও মহিলা দলের নেতবৃন্দ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ৩ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক একজন বহিরাগত গৃহবধু ধর্ষণের ঘটনায় যশোরে মানববন্ধনের আয়োজন করে জেলা মহিলা দল। জেলা মহিলাদলসহ নগর বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সদস্যরা বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কের আইনজীবী সমিতির সামনে জড়ো হতে শুরু করে। খবর পেয়ে পুলিশের সদস্যরাও সেখানে অবস্থান নেন। নেতা-কর্মীরা যখন মানববন্ধনের ব্যানার নিয়ে দাঁড়াতে শুরু করেন সে সময় পুলিশ সদস্যরা বিনা উস্কানীতে বিএনপি নেতা-কর্মীদের কাছে থাকা ব্যানার টানাহেঁচড়া করে ছিনিয়ে নেয়। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালকে লাঠিপেটা করে। পরে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে আইনজীবী সমিতি মিলনায়তন ও প্রেসকাব এলাকা ত্যাগ করে চলে যান। এ বিষয়ে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামসুন নাহার পান্না বলেন, ‘আজকের এই স্বাধীন বাংলাদেশে নারীদের নিরাপত্তা নেই। এই সরকার মতায় থাকায় শিা প্রতিষ্ঠানের মতো পবিত্র স্থানে নারীদের নিরাপত্তা নেই। তার উদাহরণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী ধর্ষণ হওয়া। এই সরকারের সোনার ছেলেরা ধর্ষনের সেঞ্চুরী করে আজ উল্লাস করছে। এর প্রতিবাদে আমরা মানববন্ধন করতে এসেছিলাম। মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিও পুলিশ পালন করতে দিচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘বিএনপিকে দমনের জন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা – হামলা করা হচ্ছে। এভাবে বিএনপিকে দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শত বাধা উপো করে বিএনপি রাজপথের আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করে ঘরে ফিরবে। একই সঙ্গে আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া নারীদের ওপর লাথি মারা, ওড়না ধরে টানাহেচড়া করে শ্লীলতাহানির ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) পলাশ কুমারকে অপসারণের দাবি জানাই।’ এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘মহিলা দলের অভিযোগ মিথ্যা। তারা কোনো অনুমতি না নিয়ে মানববন্ধনের আয়োজন করে সড়কে যানজটের সৃষ্টি করছিল। সে কারণে তাদের দ্রুত জায়গা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।’
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














