যশোর: “ঐতিহ্যের স্রোতে উদ্দাম যুক্তির দাঁড়” স্লোগানকে সামনে রেখে যশোর জিলা স্কুল ডিবেট ফেডারেশনের আয়োজনে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে উদযাপিত হয়েছে ১ম জে স্মিথ স্মৃতি বিতর্ক উৎসব -২০২৪। প্রধান শিক্ষক মোঃ শোয়াইব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ এর অধ্যক্ষ মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষা কর্মকর্তা ড. সাধন বিশ্বাস, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। উক্ত আয়োজনের বিশেষ চমক জে স্মিথ স্মৃতি সম্মাননা পেয়েছেন জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী তরুণ সংগঠক ও ইয়াভ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রোহিত রায়। তারুণ্যের অনুপ্রেরণাস্বরুপ এবং সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডলে বিশেষ অবদান রাখায় এ সম্মাননা প্রদান করা হয় রোহিতকে। সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নাট্য নির্দেশক আসিফ খান,আয়োজক কমিটির সভাপতি রুদ্র রায়,সহ সভাপতি শুভজিৎ বিশ্বাস, মুশফিকুর মাঞ্জুর,তুর্জয় ঘটক সহ অন্যান্যরা।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














