মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজন তিনদিন ব্যাপী ৯২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান শুক্রবার (৯ ফেব্রæয়ারী) বিকেল ৫টায় বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি ও সহযোগী অধ্যাপক উৎপল কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড, বিশ^াস শাহিন আহম্মদ, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন, বোর্ডের অডিটর মোঃ আব্দুল করিম ও উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির। প্রভাষক সঞ্চয় ধর সুমন ও সহকারী শিক্ষক গোপাল চন্দ্র দেবনাথ’র সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার দাস প্রমুখ। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এসময় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














