যশোর অফিস : ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। যবিপ্রবিতে প্রথমবারের মতো ক্রিকেট বলে এই প্রতিযোগিতা শুরু হয়েছে।গতকাল বুধবার সকালে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড, মোঃ আনোয়ার হোসেন। আগামী ২৭ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্ত হবে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, খেলাধুলা ও পড়ালেখা দুইটাই পাশাপাশি একটি আরেকটির পরিপূরক। সোনার মানুষ হতে হলে খেলাধুলায় গুরুত্ব দিতে হবে। সুস্থ মন ও সুস্থ শরীরের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, খেলাধুলায় যবিপ্রবির সুনাম বিশ্ব জুড়ে। আমাদের শিক্ষার্থীরা জাতীয়, অলিম্পিক ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় অবদান রাখছে। এই খেলাধুলার মাধ্যমে যদি ভালো খেলোয়ার হতে পারো, তাহলে জাতীয় পর্যায়ে তোমরা অবদান রাখতে পারবে। যবিপ্রবির খেলাধুলায় যে সুনাম রয়েছে, তা ধরে রাখার দায়িত্ব তোমাদের।শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: তানভীর ইসলাম, অধ্যাপক ড. মো. নাসিম রেজা, অধ্যাপক ড. মোহম্মদ তোফায়েল আহমেদ, শরীরচর্চা দপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ-হেল কাফি, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর, মোঃ শাহিনূর রহমান, মোঃ রায়হান রাকিব, বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














