যশোর প্রতিনিধি : যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক বহুল আলোচিত জাহিদ হোসেন মিলন ও তার ৩ সঙ্গী মদসহ আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের পুরাতন কসবা পালবাড়ির কাঁচাবাজারের একটি ইন্টারনেট ব্যবসার অফিসে বসে মদ পানকালে পুলিশ তাদেরকে আটক করে। আটক অপর ৩ জন হলে পুলিশ লাইন্স টালিখোলা এলাকার শেখ আকবর আলীর ছেলে শেখ দস্তগীর হোসেন উজ্জল, আব্দুল গফ্ফারের ছেলে মারুফুজ্জামান ও পুরাতন কসবা কদমতলা এলাকার আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম। কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (অপারেশন্স) পলাশ বিশ্বাস জানান,রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচা বাজার সংলগ্ন জনৈক ওয়াহিদের ভাড়া দেওয়া ভবনে অবস্থিত ইন্টারনেট ব্যবসার অফিসে অভিযান চালানো হয়। এ সময় সেখানে কয়েকজন বসে মদ সেবন করছিলেন। পুলিশ সেখান থেকে পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলনসহ ৪ জনকে আটক করে। এছাড়া ওই অফিসের ভেতর থেকে কয়েক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। স্থানীয় একটি সূত্র জানায়, উজ্জল ও হিমেল নামে দুই যুবকের সেখানে ইন্টারনেটের ব্যবসার অফিস রয়েছে। পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন প্রায় দলবল নিয়ে ওই অফিসে বসে মদ সেবন করে থাকেন।বুধবার রাতে পুলিশ জানতে পেরে জাহিদ হোসেন মিলনসহ ৪ জনকে আটক করে। এদিকে রাত ১০টার পর আটক মদ্যপদের যশোর জেনারেল হাসাপাতালে নেওয়া হয়। এঘটনায় মামলার পর তাদেরকে রাতেই আদালতে সোপর্দ করলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














