চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি ॥ যশোর সদর উপজেলা মাহমুদুল ইসলাম নূরানী বহুমূখী মাদ্রাসার উদ্যোগে শনিবার দিনব্যাপী হেফজুল কুরআন প্রতিযোগিত অনুষ্ঠিত হয়। নুরপুর উত্তরপাড়া মাহমুদুল ইসলাম নূরানী বহুমূখী মাদ্রাসায় ৫ ইউনিয়নে (হৈবতপুর, কাশিমপুর, চুড়ামনকাটি দেয়াড়া ও ফুলসারা) ২৯টি প্রতিষ্ঠানের ৩ শত ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা হয়েছে ৫টি ধাপে। কুরআন মুখস্ত ৫, ১০, ২০, ৩০ পারা এবং খতমী ছাত্রদের মাঝে হেফজুল কুরআর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ পারা গ্রুপের ১ম হয়েছেন বোরহান বীন রাশেদ, খোজারহাট মাদ্রাসা, ১০ পারা গ্রুপের ১ম হয়েছেন আফনান ঝাউদিয়া মাদ্রাসা, ২০ পারা গ্রুপের ১ম হয়েছেন আব্দুর রহমান রসুলপুর মাদ্রাসা, ৩০ পারা গ্রুপের ১ম হয়েছেন ফাহিম বীন আবু হানিফ বাদামতলা মাদ্রাসা ও খতমী গ্রুপের ১ম হয়েছেন আবু হুরায়রা আরিচপুর মাদ্রাসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা মুফতী মুজিবুর রহমান মুহতামিম দড়াটানা মাদ্রাসা ও সভাপতি জেলা ফতোয়া বোর্ড যশোর, প্রধান মেহমান হযরত মাওলানা আনোয়ারুল করিম মুহতামিম রেল স্টেশন মাদ্রাসা ও সভাপতি জেলা ইমমা পরিষদ যশোর, প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রহমানী সিনিয়র মহাদ্দিস রেল স্টেশন মাদ্রাসা যশোর, বিশেষ অথিতি হাফেজ শহিদুল্লাহ মহতামিম ঝাউদিয়া মাদ্রাসা, হাফেজ ছমির উদ্দীন নায়েবে মহতামিম অত্র মাদ্রাসা, মশিউর রহমান সাগর সাবেক চেয়ারম্যান ৬নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ, যশোর। হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বাংলাদেশ থেকে আর্ন্তজাতিক ভাবে খেলা, শিক্ষা ও সংস্কৃতি সহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও তারা সুনামের সাথে বিজয় সিনিয়ে আনতে না পারলেও আমাদের কোরআনের হাফেজরা বরাবরই লাল সবুজের পতাকা বুকে জড়িয়ে বিশ্ব দরবারে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হচ্ছি। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ড. ইব্রাহিম রাইছি’র নিকট থেকে কোরআনের প্রথম স্থান অধিকার করে লাল সবুজের পতাকা জড়িয়ে ১ম স্থান অধিকারকারী হাফেজ বশির আহমেদ পুরস্কার তুলে নিয়েছেন। সরকারের তেমন সুযোগ সুবিধা না থাকলেও সাধারণ মানুষের সার্বিক সহযোাগিতার ফলে অসহায়, দরিদ্র ও এতিম ছাত্ররা কোরআনের হাফেজ হয়ে দ্বিনের খেদমত করছেন।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














