(জি,এম ফারুখ) : মনিরামপুর উপজেলা রাজগঞ্জ (খালিয়া) গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে খাবারে চেতনাশক ঔষধ প্রয়োগ করে সর্বত্ত লুটপাট সংগঠিত হয়েছে। বাড়ির মালিক কৃষক আব্দুল গণী বলেন, মঙ্গলবার দুপুরে আমরা বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া সম্পন্ন করি। খাবার খাওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে এক থেকে দুই জন ঘুমিয়ে পড়ি। বিকাল বেলায় ঘুম থেকে উঠে পড়ি। আবার সন্ধ্যার পরে সবাই ঘুমিয়ে পড়ি। সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের মধ্যে সব কিছু এলোমেলো। পরে চিৎকার করলে বাড়ির আশে পাশের লোকজন ছুটে আসে। ধারণা করছি খাবারে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে চোরেরা সর্বোত্ত লুটপাট করেছে। লুটপাটের মধ্যে দুইটি মোবাইল ফোন, একটি সোনার চেইন, একটি মাথার টিকলি, দুইটি হাতের রুলি, কানের দুল দুইটি, তিনটি আংটি, একজোড়া পায়ের নুপুর ও একটি নতুন ব্লু রংয়ের সুজুকি জিকসার এস এফ মোটরসাইকেল লুটপাট করা হয়েছে। বাড়ির মালিক আরো বলেন, আমার প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটপাট করা হয়েছে ও বাড়ির সামনের মেইন গেইটে তালা দেবার কারণে চোরেরা ছাঁদের ওপরের গেইট দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। বাড়ির আশেপাশের লোকজন বলেন, এমন লুটপাটের ঘটনায় আমরা হতভাগ্য। লুটপাটের ঘটনার বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাণী ইসরাইলের সংগে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি, কিন্তু আমি যশোরে মিটিংয়ে আছি, আমি আমার সংগীয় ফোর্স পাঠিয়ে দিয়েছি বিষয়টি তারা দেখছেন। এবিষয়ে কথা হয় ৯ং ঝাঁপা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কাসেমের সাথে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি এবং সেখানে যেয়ে সব কিছু দেখে আসছি। এই লুটপাটের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














