যশোর অফিস : মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন যশোরের বেনাপোল পোর্ট থানার এসআই আমির হোসেন। গেল ফেব্রুয়ারি মাসে বেনাপোল পোর্ট থানার এস আই আমির হোসেন বেনাপোল এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ ভূমিকা রেখেছেন। এ কারণে গত ফেব্রুয়ারি মাসে হিসাব অনুযায়ী যশোর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করেছেন।এই উপলক্ষে গত বুধবার দিনব্যাপী যশোর জেলা পুলিশ লাইন্স মাঠে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, এসআই আমির হোসেনের হাতে শ্রেষ্ঠোত্ব ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন। এসময় যশোর পিবিআই এর পুলিশ সুপার রেশমা শারমিন জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














