যশোর: যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩২ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রমজান আলী (৩০) খুন হয়েছেন।শুক্রবার (০৮ মার্চ) রাত ১০টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।পরে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।নিহত রমজান আলী রেলগেট এলাকার চিহ্নিত মাদক কারবারি দম্পতি রেখা-ফায়েকের ছেলে।জানা গেছে, নিহতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, বোমাবাজি, চাঁদাবাজিসহ অসংখ্য মামলা রয়েছে। নিহতের মায়ের বিরুদ্ধেও ২০-২৫টি মামলা রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রমজান ও তার সহোদর সাগর রেলগেট এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। সম্প্রতি প্রতিপক্ষ কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিচ্চি রাজার কিশোর গ্যাং দলের সদস্যরা তাকে কুপিয়ে হত্যা করে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














