যশোর অফিস : যশোরে মাদ্রাসার ছাত্রী ধর্ষণ মামলার অভিযুক্ত প্রধান শিক্ষক আসামিকে মঙ্গলবার গভীর রাতে ঝালকাঠি থেকে আটক করেছে র্যাব। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার লেবুবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহাদাৎ হোসেন যশোর শহরের আরবপুর পাওয়ার হাউজ এলাকার মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক। যশোর র্যাব-৬ অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন একপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, আটক শাহাদাৎ হোসেন তার পরিবার নিয়ে মাদ্রাসায় বসবাস করেন। তার স্ত্রীর অনুপস্থিতি থাকায় তিনি মাদ্রাসার ১২ বছর বয়সী এক আবাসিক ছাত্রীকে গত ৮ মার্চ দুপুরে বাসায় ডেকে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে প্রায় প্রায় ধর্ষণ করত এবং তাকে ভয় ভীতি দেখাতো বিষয়টা নিয়ে জানালে হত্যা করা হবে। বিষয়টি নিয়ে পরবর্তীতে ওই ছাত্রী তার মাকে জানালে তিনি মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের সাথে আলোচনা করে যশোর কোতোয়ালী থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন আত্মগোপন করেন। এরপর র্যাব আসামিকে আটকের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে শাহাদাৎ হোসেনকে ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। আজ দুপুরেতাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














