যশোর অফিস : যশোর কোতোয়ালি ও ডিবি পুলিশের যৌথ অভিযানে অভিযানে শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে। আটককৃত ছিনতাইকারীরা হচ্ছে শহরের চারখাম্বা মোড় এলাকার দিলিপ নায়েকের ছেলে অনিন্দ্র নায়েক দেবা ও বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মনিরুল শেখের ছেলে শাহরিয়া ইসলাম রনি।এসময় তাদের কাছ থেকে পুলিশ একটি বার্মিজ টিপ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, দুটি হাসুয়া দা, একটি জিআই পাইপ এবং একটি হকস্টিক উদ্ধার করেন।যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের চারখাম্বার মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী চক্রের ৬/৭ জন সদস্য পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে থেকে অনিন্দ্র নায়েক দেবা ও শাহরিয়া ইসলাম রনিকে হাতেনাতে আটক করা হয়। ও তাদের কাছ থেকে দেশী তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।এ ঘটনায় এস আই শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দিয়েছেন। পলাতক আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














