যশোর অফিস : বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৫২ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে নাশকতার বিভিন্ন মামলায় তারা সকলেই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা সকলেই উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের সময় সিমা শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে তারা আত্মসমর্পণ করেন। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অমিত ও সাবুছাড়াও উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, বিএনপি নেতা মুনীর আহম্মেদ সিদ্দিকি বাচ্চু, আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এম.তমাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।এছাড়া, বিএনপির ১২ নেতাকর্মীতে জামিন প্রদান করেছে আদালত। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, হাজী আনিছুর রহমান মুকুল, শরফুদ্দৌলা ছোটলু, যুবদলের যুগ্মসম্পাদক নাজমুল হোসেন বাবুল প্রমুখ।আইনজীবী দেবাশীষ দাস বলেন, অধিকাংশ নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি থেকে চারটি মামলা রয়েছে। কোতোয়ালি থানা,শার্শা থানা ও কেশবপুর থানার মামলায় তারা আত্মসমর্পণ করেছেন। আদালত অসুস্থ্য নেতাকর্মীদের জামিন প্রদান করেছেন ও অন্যদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














