কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কলাফোলা গ্রামে সোমবার সকালে ইটভাটার ট্রাক্টরে পিষ্ট হয়ে রেজাউল করিম নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। নিহত রেজাউল করিম হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আব্দুল গণি মোল্লার ছেলে এবং ঝিনাইদহ মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজের কম্পিউটার ডেমোনেস্ট্রেটর ছিলেন। নিহত’র সহকর্মী আসাদুজ্জামান শান্তি জানান, সকালে তিনি পেঁপে গাছ লাগানোর জন্য জোন কিনতে হরিণাকুন্ডুর যাদবপুর গ্রাম থেকে নিকটস্থ নগরবাথান যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভাটার ইটবোঝায় একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার ব্যাপারে হরিণাকুন্ডু থানায় সড়ক আইনে মামলা হয়েছে। এ ঘটনায় গাড়িটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এদিকে সংসারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি নিহত হওয়ায় পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য ঝিনাইদহ জেলায় অন্তত পাঁচ’শ মাটি ও ইট টানা ট্রাক্টর রয়েছে। এ সব গাড়ির কাগজপত্র তো দুরের কথা ড্রাইভারদের লাইসেন্স পর্যন্ত নেই। কৃষি কাজে ব্যবহৃত হওয়ার কারণে পুলিশ এ সব গাড়ি ধরে না। কেবল মানুষের মৃত্যু হলেই ট্রাফিক বা হাইওয়ে পুলিশ জীবিত হয়ে ওঠেন বলে অভিযোগ।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














