মনিরামপুর প্রতিনিধিঃ- বাংলাদেশর সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুসারে প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। তেমনি ভাবে কেউ যদি কোন অপরাধের সাথে জড়িত হয় তাহলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কিন্তুু আমাদের দেশে প্রায়ই দেখা যায় একজন ব্যক্তির বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়। মিথ্যা মামলা দায়ের করা আইনত দন্ডনীয় অপরাধ জেনেও অনেকে আদালতে মিথ্যা হয়রানি মূলক মামলা করে থাকেন।আর সেই হয়রানি ও মিথ্যা মামলার স্বীকার হলেন মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের অবঃসেনা সদস্য ও সাংবাদিক মোঃ জাহিদুর রহমান গং।যশোর মনিরামপুর উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নের শেখপাড়া খানপুর গ্রামের সর্দার পাড়ার নামমাত্র প্রভাষক মোঃ হাবিবুর রহমান (লিতুন জিরার পিতা নামে পরিচিত) অত্র এলাকাতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে তার অপকর্মের কাছ থেকে প্রতিবন্ধী,গরীব অসহায়রা কেউই রেহায় পায় না।দীর্ঘদিন যাবৎ অবসর প্রাপ্ত সেনা সদস্য ও সাংবাদিক মোঃ জাহিদুর রহমান কে মিথ্যা হয়রানি,মিথ্যা মামলা,প্রাননাশের হুমকি এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছিলো এ কারনে গত-২৩/৫/২০২২তারিখে ১০৭/১১৪/১১৭(সি)ধারাতেহাবিবুর রহমান গংদের নামে বিজ্ঞ আদালতে-পি-৪২৮/২২নং মামলা দায়ের করেছিলো তখন হাবিবুর রহমান গং বিজ্ঞ আদালতে হাজির হয়ে ভবিষ্যতে এরকম কাজের পুনরাবৃত্তি আর করিবে না মর্মে মুচলেকাতে আবদ্ধ হয়েছিলো এবং ২২/০৭/২০২২তারিখে মনিরামপুর থানাতে বাদী মোঃ জাহিদুর রহমান হাজির হয়ে বিবাদী-মোঃ হাবিবুর রহমান গংদের নামে সাধারন ডায়েরি করেছিলো।উল্লেখ্য যে,গত ইং- ১৫/৭/২০২৩তারিখে মোঃ জাহিদুর রহমানের বাড়িতে ঘনিষ্ট এক সেনা কর্মকর্তা দাওয়াতে বেড়াতে আসায় তাদেরকে নিয়ে মিথ্যা অপপ্রচার করে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করেছিলো যাহা জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকা এবং দৈনিক যশোর পত্রিকা সহ কয়েকটি পত্রিকাতে প্রকাশিত হয়েছিলো।বর্তমানে অবসর প্রাপ্ত সেনা সদস্য এবং সাংবাদিক মোঃ জাহিদুর রহমান সহ একই বংশের দিনমজুর মোঃ খোরশেদ সরদার(৭০) দিন মজুর নূর ইসলাম(৬০) দিন মজুর রোস্তম আলী (৪২) মাহমুদুল ইসলাম (২৫) এর বিরুদ্ধে মোঃ হাবিবুর রহমান বিজ্ঞ মনিরামপুর আমলী আদালতে গত ইং-২৭/০২/২০২৪ তারিখে সি আর-১৬৭/২৪ মিথ্যা হয়রানীমূলক মামলা দায়ের করেছেন।যাহা মনিরামপুর থানার অফিসার ইনচার্জ কে তদন্ত ভার অর্পন করেছেন এবং তদন্ত প্রতিবেদন আগামী ইং -১৬/৭/২০২৪ তারিখের মধ্যে বিজ্ঞ আদালতে প্রেরন করতে আদেশ দেয়া হয়েছে।এই মিথ্যা মামলাটি যাহাতে সুষ্ঠু এবং সঠিক ভাবে তদন্ত করা হয় এজন্য মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্ত কারী কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করেছেন।বাদীরা আরও অভিযোগ করেন থানা থেকে যে সকল উপ পরিদর্শকেরা ১৩নং খানপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত থাকেন তাদের সাথে তিনি নিজে থেকেই সুসম্পর্ক গড়ে তুলে তার অপকর্ম । এ কারনে ১৩নং খানপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের ব্যাতিত অন্য কোন কর্মকর্তাকে দিয়ে মামলাটি তদন্ত করারও দাবী জানিয়েছেন।কিন্তু এখানে উল্লেখ্য যে একই অভিযোগ তুলে মোঃ হাবিবুর রহমান ও তার সহযোগীদের নেতৃত্বে গত ইং-১৭/০৮/২০২২ তারিখে সি আর নং-৬৭৩/২২ নং মামলাটি শেখপাড়া গভীর নলকুপ সমিতির পক্ষে সাধারন সম্পাদক আঃ মজিদ একই এজাহার উল্লেখ করে স্বাক্ষীদের দ্বারা মিথ্যা ভাবে প্ররোচিত হয়ে বিজ্ঞ আদালতে দাখিল করেছিলেন।পরবর্তীতে উক্ত ৬৭৩/২২মামলাটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট বুঝতে পেরে ও পর্যাপ্ত উপযুক্ত কারন থাকায় মামলাটি গত ইং-১৮/১/২০২৩ তারিখে স্বেচ্ছায় বিজ্ঞ আদালত থেকে প্রত্যাহার করে নেয়।সেই একই ঘটনার পুনরাবৃত্তি করে শুধু মাত্র তারিখ এবং স্হান পরিবর্তন করে মোঃ হাবিবুর রহমান মিথ্যা হয়রানি মূলক মামলা বিজ্ঞ আদালতে দায়ের করেন।অপরদিকে হাবিবুর রহমানের সহযোগী একই গ্রামের মোমরেজ আলী পিতা মৃতঃ-আব্দুল মালেক সরদার অবঃ সেনা সদস্য বর্তমান সাংবাদিক মোঃ জাহিদুর রহমান এবং একজন মাধ্যমিক স্কুল শিক্ষক কায়ছেদ আলী সহ দিনমজুর বয়োজ্যেষ্ঠদের নামে গত ইং-৭/৮/২০২২ তারিখে পি-৬৯২/২২ নং মামলা দায়ের করেন এবং বাদী মামলার অভিযোগে উল্লেখ করেন অবসর প্রাপ্ত সেনা সদস্য এবং স্কুল মাষ্টার এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী এবং মাদক সেবনকারী যাহা বাদীদেরকে মিথ্যা হয়রানী ও মানহানিকর পরিস্হিতির সৃষ্টি করেছিলো।যাহা হাবিবুর রহমান এবং মোমরেজ আলী গং অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও সাংবাদিক মোঃ জাহিদুর রহমান, স্কুল শিক্ষক সহ দিন মজুর লোকদের প্রতারনা করে মানহানিকর,হয়রানি ও ক্ষতি সাধন করে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...
ফকিরহাটে আট্টাকী গোল্ডকাপ: কাজদিয়াকে ৩-০ গোলে হারিয়ে জয়ী অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে অনুষ্ঠিত ৮ দলীয় আট্টাকী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় কাজদিয়া মনসুর স্মৃতি সংসদকে...














