যশোর অফিস : পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল রাতে যশোরের মনিরামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাকরি প্রত্যাশীদের স্বাক্ষরিত ৩১০টি খালি নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প, ১০০টি ব্যাংক চেক ও ১৪৭টি প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে।আটককৃতরা হলো, মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের সন্তোষ কুশারীর ছেলে পলাশ কুশারী (৪৩) ও দুর্গাপুর গ্রামের সামছুল মোড়লের ছেলে বুলবুল আহমেদ (৪৬)।ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, সম্প্রতি শ্যামল দাস নামে এক ব্যক্তি মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন তার ছেলে সৌরভ দাস গত ৮ ফেব্রুয়ারি পুলিশ কনষ্টেবল পদে যশোর জেলায় প্রার্থী ছিল। তাকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ লক্ষ টাকা চুক্তি করে ব্ল্যাংক চেক ও ষ্ট্যাম্প গ্রহণ করে পলাশ কুশারী ও বুলবুল আহমেদ। কিন্তু তারা চাকরি দিতে ব্যর্থ হলে প্রতারণার বিষয়টি সামনে আসে। এরপর ডিবি পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে মণিরামপুরে অভিযান চালিয়ে পলাশ কুশারী ও বুলবুল আহমেদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাকরি প্রত্যাশীদের স্বাক্ষরিত ৩১০টি খালি নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প, ১০০টি ব্যাংক চেক ও ১৪৭টি প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে যশোর জেলায় পুলিশের কনষ্টেবল নিয়োগের ১৭টি প্রবেশ পত্র রয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে চেক ও স্ট্যাম্প নিয়ে নিতো। এরপর মেধার জোড়ে কেউ চাকরি পেলে তার কাছ থেকে চুক্তিকৃত টাকা হাতিয়ে নিতো। গ্রেফতারকৃতদের মণিরামপুর থানায় দায়ের করা প্রতারণার মামলায় আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














