নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বেজপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানভীর আহমেদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।এছাড়াও মোটরসাইকেলে থাকা তার বান্ধবী আহত হয়েছেন বলে জানা গেছে।শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে বেজপাড়ায় এমএসটিপি বালিকা বিদ্যালয়ের পিছনে এ দুঘর্টনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) তাপস।নিহত তানভীর আহমেদ শহরের কারবালা পুকুর পাড় এলাকার এসএম বকুলের ছেলে।সে যশোর শহরের কারবালায় মামার বাড়িতে থেকে পড়ালেখা করতো। তানভীর সরকারি এমএম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।আহত মালিহা (১৮) শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আমিনুর রহমানের মেয়ে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তানভীর দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলের রাস্তায় থাকা গতিরোধকে ধাক্কা লাগে। এতে তানভীর সড়কে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে আহত মালিহা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














