রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পিতার উপর অভিমান করে ইসরাইল হোসেন (১৩) নামে সপ্তম শ্রেণীর এক ছাত্র আত্মহত্যা করেছে। সে নারায়নপুর ইউনিয়নের খাইরুল ইসলামের ছেলে ও চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। বুধবার ( ১৭ এপ্রিল) উপজেলার বড়খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার ইসরাইল চাঁদপাড়া বাজার থেকে স্টাইল করে চুল ছেটে বাড়ি ফেরে। তার চুলের ছাট পছন্দ না হওয়ায় তার পিতা তাকে বকাঝকা করে দুটো চড় মারেন। একারণে সে পিতার উপর অভিমান করে সবার অগোচরে বাড়ির পিছনে আমগাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বুধবার সকালে খায়রুল ইসলাম বাড়ির পিছনে কাজ করতে গিয়ে আমগাছে ছেলের ঝুলন্ত লাশ দেখে ডাক চিৎকার দিলে প্রতিবেশিরা এসে লাশ নামায়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














