আলাউদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও দস্যুতার প্রতিবাদে নিজের ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আরেক ভাই জিলানী মহিউদ্দিন চৌধুরী। বুধবার সকালে উপজেলার সুন্দরপুর গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জিলানী মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, পৈত্রিক সুত্রে পাওয়া ও ক্রয়কৃত জমি তার আপন বড় ভাই খাজা মইনউদ্দিন চৌধুরী নয়ন জোরপুবর্ক দখল করে নিয়েছেন। অথচ ক্রয়কৃত জমি ও পৈত্রিক সুত্রে পাওয়া জমির নামজারী ও খাজনা পরিশোধ তার নামে হয়েছে। তিনি অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করলে তার ভাই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তার ভাই নয়ন ও ভাতিজা জীবন প্রতিনিয়ত জিলানী মহিউদ্দিন চৌধুরীকে হত্যার পরিকল্পনা করছেন বলেও জানান। লিখিত বক্তব্যে বলা হয়, তার জমিতে থাকা লিচু গাছ, নারকেল গাছ, সুপারি গাছ ও আম গাছগুলো দখল করে নিয়েছেন। এ বিষয়ে মহেশপুর থানায় অভিযোগ দিলে পুলিশ জমি বুঝিয়ে দিলেও সেই জমির উপরে যেতে দিচ্ছেন না তার ভাই। জেিমত তার দেওয়া সীমানা পিলারসহ চারিপাশে তারে তৈরি বেড়া এবং সিমেন্টের খুঁটি ভেঙে ফেলেছে। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে অভিযুক্ত খাজা মইনউদ্দিন চৌধুরী নয়ন বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সত্যি না। যে জমি দখলের কথা বলা হচ্ছে সেই জমি আমার। তাই আমি দখল করে নিয়েছি।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














