মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে সড়কে দুর্ঘটনা হ্রাসে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিওর উদ্যোগে ভ্যান,ইজিবাইক,নসিমন চালকদের সচেতনতায় ভ্রাম্যমাণ ক্যাম্পেইন করা হয়।রবিবার (২১ এপ্রিল) বেলা ৫টায় উপজেলা সদরে সংগঠনের সদস্যবৃন্দ চালকদের সচেতন করতে তাদের নিয়ে ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের পাশাপাশি চালকদের সিটি বসে ভ্যান চালানো, পিছে কোন যানবাহন আছে কিনা সেটা দেখে ভ্যান ঘোরানো সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।এসময় তারা বলেন ভ্যান,ইজিবাইক সহ এসমস্ত অন্যান্য চালকদের অসচেতনতার কারনে সড়কে প্রাই সময়ে দুর্ঘটনা ঘটে থাকে।এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ চালকদের সচেতনতার সাথে চালানোর অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, রুহানি,মোস্তাফিজুর রহমান,জামাল বাদশা,আল আমিন,ইদ্রিস, সুমাইয়া,সিডিওর ফিল্ড অর্গানাইজার রুবিনা পারভীন, সহকারী হিসাব রক্ষক আফজালুর রহমান সবুজ সহ অনেকে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














