যশোর প্রতিনিধি : হারিয়ে যাওয়া শিশু কন্যাকে যশোর ও খুলনা জিআরপি পুলিশের সহযোগিতায় ফিরে পেল তার অভিভাবক। গত রোববার রাতে যশোর রেল স্টেশন থেকে হারিয়ে ভুল করবে খুলনা গামি ট্রেনে উঠে হারিয়ে যায়, হুমায়রা নামে ১০ বছরের শিশু কন্যা। হুমায়রা যশোর শহরের বেজপাড়া ভাঙরিপট্টি এলাকার আব্দুর রহিমের কন্যা। কন্যাকে ফিরে পেয়ে আব্দুর রহিমের পরিবার অনেক খুশি। গত রোববার সন্ধ্যায় যশোর স্টেশন থেকে ভুলক্রমে ট্রেনে উঠে হারিয়ে যান হুমায়রা (১০) নামে শিশু কন্যা। হুমায়রা ট্রেনে খুলনায় পৌঁছালে খুলনা জিআরপি পুলিশের চোখে পড়ে তাকে ।একা একা চলাফেরা করতে দেখে সন্দেহ হয় খুলনা জিআরপি পুলিশর। পরে থাকে জিজ্ঞাসাবাদ ভুলক্রমে ট্রেনে উঠে খুলনায় পৌঁছেছে বলে সে জানায়। খুলনা জিআরপি থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন ও অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জিআরপি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাসের কাছে পাঠান। ওই রাতে এসআই মনিতোষ বিশ্বাসের নেতৃত্বে অন্যান্য সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরে শিশুকন্যা হুমায়রার পরিবারকে খুঁজে পান। পরে ওই রাতে তার পিতা মাতার কাছে তাকে বুঝিয়ে দেন রেলওয়ে পুলিশের যশোর ফাড়ির ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাস সহ তার অন্যান্য সহকর্মীরা। শিশু কন্যা হুমায়রার পরিবার খুলনার জিআর পি পুলিশের পুলিশ সুপার রবিউল হাসান,ও জি আরপি থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন এবং যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাসের এমন ভূমিকার জন্য প্রশংসা করেন।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














