কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহে তাপদাহে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তাপমাত্রার পারদ দিন দিন বাড়ছে। মানুষ ও প্রাণীকুল সবাই হাসফাস করছে। এ অবস্থায় বৃষ্টির প্রহর গুনছেন মানুষ। এদিকে বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন ঝিনাইদহের মুসল্লীরা। বুধবার সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে জেলা ইমাম পরিষদের আয়োজনে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকায় কয়েক’শ মুসল্লী অংশ নেয়। নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুহাম্মদ সাঈদুর রহমান। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লীরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুই হাত তুলে ঝিনাইদহ তথা পুরো বাংলাদেশে বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করেন। নামাজ শেষে মাওলানা মুহাম্মদ সাঈদুর রহমান বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তিস্কার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া বলা হয়। তিনি আরও বলেন, রাসুল (সাঃ) এই নামাজের সময় তার দু-হাত উল্টে করে মোনাজাত করতেন। তার মানে তিনি পরিস্থিতির পরিবর্তন চাচ্ছেন। আমরাও উনার মতো করে করার চেষ্টা করেছি।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














